ফিলিপাইনের এটেনিও দ্য ম্যানিলা ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন মায়িশা তাসনীম। সে দেশে উচ্চশিক্ষার সুযোগ কেমন, জানিয়েছেন তিনি।
বাংলাদেশে পড়াশোনা শেষ করে আমি ফিলিপাইনের এটেনিও দ্য ম্যানিলা ইউনিভার্সিটিতে এশিয়ান লিডারশিপ নিয়ে পিএইচডি করতে আসি। আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ভারত, মালয়েশিয়াসহ এশিয়ার অনেক দেশের শিক্ষার্থীরাই পড়তে আসেন। এখানে এসে বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীকে পেয়ে একটু অবাকই হয়েছি। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় এশিয়ার ১০০ বিশ্ববিদ্যালয়ের একটি বলেই মূলত এটা বেছে নিয়েছিলাম। ইউনিভার্সিটি অব ফিলিপিনস, দে লা সালে ইউনিভার্সিটি, এটেনিও দে মানিলা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সানতো তমাসসহ বেশ কয়েকটি ভালো বিশ্ববিদ্যালয় আছে।

0 Comments