দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট অনুমোদন

 দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট অনুমোদন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নগর ভবনে করপোরেশনের একবিংশতম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ১ হাজার ৩২ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলেও জানানো হয় সভায়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩


Post a Comment

0 Comments