Rahul Gandhi: সুদর্শন- স্মার্ট, তবু বিয়ে করছেন না কেন? জবাব দিলেন রাহুল গান্ধি Rahul Gandhi : রাহুলকে প্রশ্ন করা হয়, তিনি কী খেতে ভালবাসেন? জবাবে কংগ্রেস নেতা জানান, উচ্ছে, মটরশুঁটি এবং পালন শাক ছাড়া সব খাবারই ভাল লাগে তাঁর৷

কলকাতা: রাজনৈতিক ব্যস্ততা থেকে কিছুটা ফাঁক পেলেই মাঝ মধ্যে দেশ, বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মুখোমুখি হন রাহুল গান্ধি৷ আর এই ধরনের আলাপচারিতায় প্রিয় খাবার, অবসর সময়ে কী করতে ভালবাসেনের মতো প্রশ্নের সঙ্গে অবধারিত ভাবে একটি প্রশ্নের জবাব কংগ্রেস নেতাকে দিতেই হয়৷ তা হল, কেন তিনি এখনও বিয়ে করেননি?

সম্প্রতি জয়পুরের মহারানি কলেজের পড়ুয়াদের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই আলাপচারিতার ভিডিও আজ কংগ্রেস নেতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ করা হয়েছে৷ প্রশ্নোত্তর পর্বে জাতি গণনা থেকে শুরু করে মহিলাদের স্বাধীনতা, নারী ক্ষমতায়ণের মতো বিভিন্ন প্রশ্নের সাবলীল ভাবে জবাব দিয়েছেন কংগ্রেস সাংসদ৷

এরই মধ্যে এক মহিলা রাহুল গান্ধিকে প্রশ্ন করেন, ‘আপনি এত স্মার্ট, সুদর্শন…নিজের বিয়ের বিষয়ে ভাবছেন না কেন?’

Post a Comment

0 Comments