D Y Chandrachud: ‘ভারতবাসীর জন্য সুখবর’; বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, তাঁর এই বক্তব্যে গর্বিত গোটা দেশ তিনি আরও বলেন যে, “দেশব্যাপীই এটা হয়েছে। অর্থাৎ নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।” শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি জে বি পারদীওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রও।




    ‘ভারতবাসীর জন্য সুখবর’; বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, তাঁর এই বক্তব্যে গর্বিত গোটা দেশ


নয়াদিল্লি: উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে মহিলা বিচার বিভাগীয় আধিকারিকদের সংখ্যা। গোটা দেশেই এই চিত্রটা দেখা যাচ্ছে। আশার এই কথা শোনালেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।


এক শুনানির শুরুতে এই প্রসঙ্গ তুলে চন্দ্রচূড় শুক্রবার বলেন, “আমি একটি ভাল খবর জানাতে চাই। আদালত কক্ষের পিছনের সারিতে মহারাষ্ট্রের সিভিল জজ জুনিয়র বিভাগের মোট ৭৫ জন বিচারক উপস্থিত রয়েছেন। আর এঁদের মধ্যে ৪২ জন মহিলা এবং ৩৩ জন পুরুষ।”

Post a Comment

0 Comments